BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত-৬

আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বাহিনীর হামলার প্রেক্ষাপটে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ছয়জন আহত হয়েছেন।

আমিরাতের আবুধাবি মিডিয়া অফিস এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, আইক্যাড–২ জেলায় দুটি স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ঘটনায় জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিবৃতিতে বলা হয়েছে, আহত ছয়জন পাকিস্তান ও নেপালের নাগরিক। ধ্বংসাবশেষের আঘাতে তারা সামান্য থেকে মাঝারি ধরনের আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২