BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে ‘মিস-ইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিস-ইনফরমেশন’ (অপতথ্য) মোকাবিলা করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) এক ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন এই ইফতার মাহফিলে আয়োজন করে।

তিনি বলেন, দেশ এখন ইনফরমেশন হাইওয়েতে থাকলেও এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে তথ্যের সঠিক প্রবাহ বজায় রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়ার জন্য যে প্রযুক্তি আর কাঠামো প্রয়োজন, তাতে সরকারের কিছু দুর্বলতা রয়েছে। সেবার ক্ষেত্রে এই ঘাটতিগুলো চিহ্নিত করা জরুরি।

তিনি বলেন, ‘সেবা দেয়ার ক্ষেত্রে ঘাটতিটা কোথায় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দক্ষ জনবলকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য প্রবাহ সঠিক রেখে একটি তথ্যনির্ভর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২