নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিযন (১ বিজিবি) কর্তৃক ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
রাজশাহী ব্যাটালিযন (১ বিজিবি) ও সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান বৃহস্প্রতিবার (৫ মার্চ) দুপুরে খরচাকা বিওপির টহলদল গোপন তথ্যেকে কেন্দ্র করে গোদাগাড়ী থানার খোলাবোনা পদ্মার পাড়ে ঝাউ বাগানে তল্লাশী করে একটি পলিথিনের ব্যাগ থেকে ২ শত ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে।
আটককৃত ট্যাবলেট মাদকদ্রব্য আইনের আওতায় আনার জন্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















