বিটিসি স্পোর্টস ডেস্ক: চেলসি ৪-১ গোলে অ্যাস্টন ভিলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার স্বপ্ন দেখছে। এই ম্যাচে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিক চেলসির জন্য বিশেষ ভূমিকা পালন করেছে।
গতকাল (বুধবার) রাতে ভিলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা, কিন্তু ৩৫ মিনিটের মধ্যে চেলসি ম্যাচে সমতা আনে। পেদ্রো প্রথমে সমতা ফিরিয়ে আনেন এবং পরে বিরতির আগে দ্বিতীয় গোল করে চেলসিকে লিড দেন।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে কোল পালমার চেলসির জন্য তৃতীয় গোলটি করেন। এরপর পেদ্রো তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এই জয়ে চেলসি ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে, ভিলা ৫১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। চেলসির পারফরম্যান্সে ভক্তরা উচ্ছ্বাসিত এবং আগামী ম্যাচগুলোতে আরও সাফল্য প্রত্যাশা করছেন। #

















