BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই : পরিবহনমন্ত্রী

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই : পরিবহনমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ উপলক্ষে সড়ক, সেতু, রেল ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজি বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, মোবাইল কোর্ট ও স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারাও এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক সমিতি বা শ্রমিক সংগঠন যদি তাদের সদস্যদের কল্যাণে নির্ধারিত ও বৈধভাবে কোনো অর্থ সংগ্রহ করে, সেটিকে চাঁদাবাজি বলা ঠিক নয়।

তিনি বলেন, কোনো সমিতি যদি আইনগতভাবে নিবন্ধিত থাকে এবং সদস্যদের কল্যাণে অর্থ সংগ্রহ করে, সেটি বৈধ প্রক্রিয়া।

তবে যদি কোনো ব্যক্তি বা সংগঠন বৈধতা ছাড়া পরিবহন খাত থেকে জোরপূর্বক অর্থ আদায় করে, সেটি চাঁদাবাজি হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, এমন কোনো অভিযোগ থাকলে তা নির্দিষ্টভাবে জানাতে হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম চিরতরে বন্ধ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২