BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

পঞ্চগড়ে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামের এক যুবককে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুরে তাকে দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকার রুস্তম আলীর ছেলে এবং দেবীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরী পদে কর্মরত।

এর আগে সকালে শিশুটির মা দেবীগঞ্জ থানায় রাকিব ইসলামের নামে তার সাত বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

জানা যায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে, রাকিব ইসলাম ওই শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে. এম. মনিরুজ্জামান চৌধুরী শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ