BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, কাতারের নিন্দা

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, কাতারের নিন্দা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ওমানের সমুদ্রসীমার ভেতরে থাকা ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান।

ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’ ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রমণ করা হয়েছে।

কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এ হামলায় চারজন আহত হয়েছেন। এছাড়া, জাহাজে থাকা ২০ জনের পুরো ক্রুর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুটি ড্রোন দুকম বন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় একজন বিদেশী কর্মী আহত হয়েছেন।

এদিকে, ওমানের বন্দর ও তেল ট্যাংকারে ইরানি হামলার নিন্দা জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কাতার এই হামলাগুলোকে ওমানের সার্বভৌমত্বের লঙ্ঘন, একটি অগ্রহণযোগ্য বৃদ্ধি এবং মধ্যস্থতা প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালনকারী একটি রাষ্ট্রকে লক্ষ্য করে কাপুরুষোচিত কাজ বলে মনে করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ