BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বাজে কাজলা মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই দুইতলা ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

নোটিশে বলা হয়েছে, সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি।

পরিদর্শনে দেখা গেছে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় কেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা বা অপসারণ করা হবে নাÑতার সন্তোষজনক জবাব ৭ (সাত) দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব না পেলে আর কোনো বক্তব্য না শুনেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩ (খ) ধারা মোতাবেক এ নির্দেশ জারি করা হয়েছে এবং ৩(খ) (২) ধারা অনুযায়ী নোটিশ জারির তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে বক্তব্য দিতে আগ্রহী হলে লিখিত জবাবে তা উল্লেখ করে আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অনুমোদিত নকশা (যদি থাকে), জমির দলিল, খতিয়ান, খাজনার রশিদ, জাতীয় পরিচয়পত্র ও বাড়ির হোল্ডিং নম্বর উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মতিহার থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখিত ব্যক্তি মোঃ পারভেজ আলী, তিনি নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের ছেলে।

এ ব্যপারে জানতে চাইলে আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক জানান, অফিস থেকে অফিসার পাঠিয়ে বিবাদীকে নোটিশ জারি করা হয়েছে। কাজচ চলমানের বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হবে।

অভিযোগকারী মোঃ পারভেজ আলী জানান, আরডিএ কর্তৃপক্ষ নোটির জারি করেছেন।

বিবাদী নোটিশ প্রাপ্তির পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাান কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মতিহার থানায় বার বার অবগত করা হলে পুলিশ বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ