BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েল পৌঁছালেন মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

ইসরায়েল পৌঁছালেন মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে তাকে স্বাগত জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী এবং মোদিকে একসঙ্গে হাসিমুখে দেখা গেছে। তারা পরস্পরকে আলিঙ্গনও করেন। এ সময় মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

পরে নেতানিয়াহু মোদিকে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে দুজন পাশাপাশি দাঁড়ানোর পর ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

মোদি এবং নেতানিয়াহু বিমানবন্দরেই একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। এরপর তারা ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে যাবেন। সেখানে অবস্থিত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আজ সন্ধ্যায় তার বক্তব্য দেওয়ার কথা আছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ