BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় নবনির্বাচিত এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বাগমারায় নবনির্বাচিত এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় নবনির্বাচিত এমপি বিশিষ্ট চিকিৎসক জনাব আব্দুল বারী সরদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ অবস্থিত তাঁর নিজ ভবানীগঞ্জ ক্লিনিক সংলগ্ন ভবনে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বালানগর কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদ্রাসার গভর্নিংবডির সদস্য ও শিক্ষক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ঐতিহ্যবাহী বালানগর কামিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও সফলতা বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা: আব্দুল বারী সরদার বলেন,“আমি আপনাদের লোক, আমি আপনাদের মতামত অবশ্যই শুনবো। এলাকার লোক আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পূরণ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সব সময় আপনাদের এই আবদারকে মূল্যায়ন করব। আপনাদের সহযোগিতা নিয়ে বাগমারাকে আদর্শ ও সুচারু হিসাবের মাধ্যমে সরকারী সকল অর্থ ব্যয় করবো। সকল জনগণের প্রত্যাশা পূরন করে সুন্দর বাগমারা গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় তিনি এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি অধ্যাপক সাহাদত হোসেন, সহসভাপতি নজরুল ইসলাম, বিদুৎসাহী সদস্য জাহিদুর রহমান, আফাজ্জল হোসেন, ইয়ামেন, সদস্য ফজলুর রহমান, আক্কাস আলী, শিক্ষক সারোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ