বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও জনগণমুখী করার লক্ষ্যে বিভিন্ন নীতিগত দিকনির্দেশনা নিয়েও মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #















