BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে পাঁচ মণ নকল ঘিসহ কারখানার মালিক আটক

রংপুরে পাঁচ মণ নকল ঘিসহ কারখানার মালিক আটক

রংপুর প্রতিনিধি: রংপুরে নকল ঘি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানার মালিককে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে পীরগাছা উপজেলার দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় নকল ঘি ছাড়াও বিপুল পরিমাণ খালি কৌটা, মোড়কজাত করার সরঞ্জাম ও সিলিং মেশিন জব্দ করা হয়। ওই কারখানার মালিক মাইদুল ইসলাম (৩০)।

তিনি ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করে আসছিলেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অভিযানের পর বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, প্রায় ছয় মাস আগে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দুগ্ধজাত কোনো উপাদান ছাড়াই ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ‘সিটি ঘি’ নামে নকল ঘি উৎপাদন করে আসছিলেন মাইদুল ইসলাম। পরে সেগুলো বাজারজাত করা হতো।

গোয়েন্দা পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইদুল স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি ভেজাল ঘি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ কাজে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক মাইদুলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ