BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি ওবায়দুল্লাহ সালাফি

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি ওবায়দুল্লাহ সালাফি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সাংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী সকালে এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি বলেন, পবিত্র এই মাসে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ—সবক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি নয়, আমাদের আশপাশের পরিবেশ, রাস্তা ও সরকারি প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।

এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিশেষে তিনি আরও বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অংশ—এই চেতনা ধারণ করে আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ