BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোদায় টিসিবি’র তেলের কার্টনে মিললো পানির বোতল

বোদায় টিসিবি’র তেলের কার্টনে মিললো পানির বোতল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ভোজ্যতেলের চালানে পানিভর্তি বোতল পাওয়ার ঘটনায় পুরো চালান ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম চত্বরে পণ্য খালাসের সময় বিষয়টি ধরা পড়ে।

খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে আসা একটি ট্রাকে রমজানের জন্য ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল আনা হয়। চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটারের ৯টি করে তেলের বোতল থাকার কথা ছিল। তবে একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। পরে কার্টন খুলে দেখা যায়, তেলের পরিবর্তে সেখানে পুরোনো বোতলে পানি ভরা।

বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহজনক একটি কার্টন খুলে ৯টি পানিভর্তি বোতল পাওয়ার পরই পণ্য খালাস বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে পুরো ভোজ্যতেলের চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যাচাই করে চালান গ্রহণ করা হয়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে কাহারোল টিসিবি গুদামের কর্মকর্তা মো. শাহজামাল জানিয়েছেন, গুদাম থেকে সঠিক পণ্য পরিবহন ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, পথে ট্রাকচালক পানিভর্তি বোতল সংযুক্ত করেছেন। এ ঘটনায় ট্রাকচালক ময়নুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি বোদা উপজেলার জন্য নতুন করে ভোজ্যতেলের বরাদ্দ পাঠানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ