BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার সুপ্তা

বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার সুপ্তা

বিটিসি স্পোর্টস ডেস্ক: সবশেষ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গেল মাসে। মূলত বাছাইপর্ব খেলেই নিজেদের মূল পর্বের জন্য প্রমাণ করতে হয়েছে বাংলাদেশকে।

আর বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। সবমিলিয়ে ১৯৪ রান করেছিলেন তিনি। বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা।

এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল সুপ্তার গায়ে হলুদ এবং বিয়ের ছবি।

এবার সুপ্তা নিজেই নিশ্চিত করেছেন তার বিয়ের খবর।

গেল মাসের ৮ জানুয়ারি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাত্র সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত নজীব রহমান। তিনি ছিলেন আইন বিভাগের ছাত্র।

এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। খুব দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেখানে যোগ দেবেন সুপ্তা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ