আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঢাকায় শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নিজ এলাকায় ফেরার পর দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষেরা তাকে বরণ করতে ফুলে ফুলে ভালবাসায় সিক্ত করেছেন।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ঢাকার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ আনুষ্ঠান শেষে পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌছলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা ফুলে ফুলে ভরিয়ে প্রিয় নেতাকে বরণ ও ফুলেল ভালোবাসায় সিক্ত করেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এ বিজয় আমার একার নয়।
এ বিজয় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাবাসীর। নেতাকর্মী ও সাধারণ মানুষ আমার পাশে থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। সকলের ভালোবাসা ও সহযোগীতা নিয়ে দেশ ও এলাকার উন্নয়ন করতে চাই। তিনি সকল নেতাকর্মিদের প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, এমদাদুল হক সাঈম, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, মহসিন আলী টুকু, কামরুজ্জামান, যুবদল নেতা এসএম জুয়েল রানা, আরিফুর হক রুমান, শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #















