BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্লে-অফের শুরুতেই ছিটকে পড়ার দুয়ারে ছন্নছাড়া ইউভেন্তুস

প্লে-অফের শুরুতেই ছিটকে পড়ার দুয়ারে ছন্নছাড়া ইউভেন্তুস

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউভেন্তুসের জয়হীন পথচলা দীর্ঘ হলো আরও। এবার তারা হতাশার গল্প লিখল চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে তাদেরকে গোলবন্যায় ভাসিয়ে নকআউট শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল গালাতাসারাই।

প্রতিপক্ষের মাঠে বিরতির আগ পর্যন্ত বেশ ভালো অবস্থানেই ছিল ইউভেন্তুস। কিন্তু বিরতির পর পথ হারিয়ে, ১০ জনের দল নিয়ে তারা উড়ে যায় ৫-২ গোলে।

ম্যাচের পঞ্চদশ মিনিটে গাব্রিয়েল সারার গোলে পিছিয়ে পড়ার পরের মিনিটেই সমতা টানেন ডাচ মিডফিল্ডার টুন কুপমেইনার। ৩২তম মিনিটে তার দ্বিতীয় গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউভেন্তুস।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াই নতুন মোড় নেয়। ডাচ ফরোয়ার্ড নো লাংয়ের গোলে সমতায় ফেরে গালাতাসারাই। ৬০তম মিনিটে দাভিনসন সানচেসের গোলে এগিয়েও যায় তুরস্কের দলটি।

৬৭তম মিনিটে গালাতাসারাই ফরোয়ার্ড ইলমাসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কলম্বয়ান ডিফেন্ডার হুয়ান কাবাল। একজন কম নিয়ে বাকি সময়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনাও জাগাতে পারেনি ইতালিয়ান ক্লাবটি।

৭৪তম মিনিটে লাং ও ৮৬তম মিনিটে সাচা বোয়ের লক্ষ্যভেদে পরের ধাপে এক পা দিয়ে মাঠ ছাড়ে গালাতাসারাই।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে চার ম্যাচ জয়হীন রইল ইউভেন্তুস।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ফিরতি লেগে মাঠে নামবে সেরি আ’র দলটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ