BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংহাইয়ে হঠাৎ সড়ক ধসে তৈরি হলো বিশাল গর্ত

সাংহাইয়ে হঠাৎ সড়ক ধসে তৈরি হলো বিশাল গর্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের সাংহাই শহরে হঠাৎ সড়ক ধসে বড় ধরনের সিঙ্কহোল বা গর্ত তৈরি হওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মেট্রো নির্মাণকাজের স্থানে পানি লিকেজের কারণে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, ঘটনাটি সাংহাইয়ের মিনহাং জেলার কিশিন রোড ও লি’আন রোডের সংযোগস্থলে ঘটে। ধসে পড়া অংশে কয়েকটি গাড়ি ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহত হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কে ফাটল ধরার পর মুহূর্তের মধ্যে বড় অংশ ধসে পড়ে। শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান এবং ধুলায় পুরো এলাকা ঢেকে যায়।

ঘটনার পরপরই পৌর কর্তৃপক্ষ এলাকা ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষ অপসারণে কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের অফিস ও আবাসিক ভবন সাময়িকভাবে খালি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে স্থানীয় নির্মাণ কোম্পানি চায়না রেলওয়ে টানেল গ্রুপ-এর টানেল নির্মাণকাজ চলছিল। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভূগর্ভস্থ পানি হঠাৎ করে নির্মাণস্থলে প্রবেশ করলে মাটি দুর্বল হয়ে পড়ে। পরে গর্ত স্থিতিশীল করতে কংক্রিট ঢালা হয়।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মিনহাং জেলাতেই পয়োনিষ্কাশন পাইপ ফেটে সড়ক ধসের ঘটনা ঘটে। ২০২৩ সালের আগস্টে শহরের অন্য একটি এলাকায় প্রায় ১০ বর্গমিটার আয়তনের গর্ত তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, নরম অলুভিয়াল মাটি, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং দ্রুত নগরায়নের কারণে সাংহাইয়ে ভূমিধস বা ভূমি অবনমনের ঝুঁকি রয়েছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ‘সৌভাগ্য যে কেউ আহত হয়নি।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘চীন দ্রুতই এটি ঠিক করে ফেলবে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ