BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে, একটিতে ধানের শীষ

পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে, একটিতে ধানের শীষ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী ১৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১১ হাজার ৬১৯ ভোট।

অন্যদিকে, পিরোজপুর-২ আসনে, মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল জানা গেছে।

এতে দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী ৫ হাজার ৩৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন।

ধানের শীষ প্রতীকের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট।

পিরোজপুর-৩ আসনে, মোট ৮৫টি কেন্দ্রের মধ্যে ১৫টির ফলাফলে ধানের শীষ প্রতীকের রুহুল আমিন দুলাল ১০,০৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন।

শাপলা কলি প্রতীকের ড. শামীম হামিদী পেয়েছেন ৫,৩১২ ভোট, আর হাতপাখা প্রতীকের ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৪,৮৬৬ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পিরোজপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম মনির। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো