BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরুলিয়ায় ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

বিরুলিয়ায় ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দা, ছুরি, চাইনিজ কুড়াল ও সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে সন্দেহজনকভাবে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন, সাভারের ছোট কালিয়াকৈর এলাকার মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), রাজাসন গ্যারেজ এলাকার মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. শাহিন মিয়া (৩১), হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) ও উত্তর মেইটকা এলাকার মো. ইমন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বাড়তে থাকায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে সাভার মডেল থানা বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে ওই ভোররাতে সফল অভিযান চালানো হয়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বিটিসি নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ