BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর

আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (১৮ অক্টোবর) ইসরাইলি সংবাদ মাধ্যম চ্যানেল ১৪-এর এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আবারও নির্বাচন করতে যাচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু।

লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থি লিকুদ পার্টির এই নেতা ১৯৯৬ থেকে ১৯৯৯, ২০০৯ থেকে ২০২১ সাল ও ২০২২ সাল থেকে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৮ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।

ইসরাইলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি ৩২টি আসন পায়। আর, অতি-অর্থডক্স মিত্ররা পায় ১৮টি এবং ফার-রাইট ধর্মীয় জায়নিস্ট জোট পায় ১৪টি আসন।

বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরাইলের কট্টর-ডানপন্থি এই নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরাইলি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন।

এদিকে স্থানীয় সময় শনিবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শনিবার রাতভর বিক্ষোভ চলে তেলআবিব ও জেরুজালেমে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় রাস্তায় নামেন আন্দোলনকারীরা।

২০২৩ এর অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে স্লোগান দেন তারা। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপর দাবি করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন