BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক মানব জমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে আবদুল আউয়াল টানা দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত ২৫ ডিসেম্বর।

এদিনই নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।

এতে নির্বাহী পরিষদের, ৭ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর বাকি ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বেতারের রিপোর্টার আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য পদে নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।

বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

কমিটির অপর দুই সদস্য হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো. রজব আলী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু