BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজাদপুর থেকে ট্রাক চুরি, বড়াইগ্রাম থেকে উদ্ধার

শাহজাদপুর থেকে ট্রাক চুরি, বড়াইগ্রাম থেকে উদ্ধার

নাটোর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার থেকে চুরি হওয়া একটি ট্টাক উদ্ধার করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

শনিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর থেকে ৬ টন ৩০০ কেজি ওজন সম্পন্ন ও ১৪ টন মালামাল ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।

বনপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কে টহল ডিউটি চলাকালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী খালি ট্রাকটি সন্দেহভাজন হলে উপ সহকারী পরিদর্শক (এএসআই) জালাল উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স তা থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে মানিকপুর এসে ট্রাকটি ফেলে চালক ও সঙ্গীয় দুর্বৃত্তরা পালিয়ে যায়। অতঃপর ট্রাকটি (সিরাজগঞ্জ ট ১১-০০৭৮) জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, উদ্ধার হওয়ার দেড় ঘন্টা আগে রাত ৩টার দিকে শাহজাদপুরের সরিষাকোল বাজার থেকে ট্রাকটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রাকটির মালিক ওই এলাকার রাজিব সরকার। এ ব্যাপারে আইন অনুযায়ী সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক