BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি) সকালে কসবা উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।

এ মানবিক কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।

সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ  সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সদস্য সাইফুল ইসলাম সরকার,  যবুদলে নেতা নাছির উদ্দিন, তারেক রহমান প্রমুখ।

এ সময় উপকারভোগী ছিন্নমূল ও অসহায় পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি,  শিক্ষা উপকরণ, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

আজ ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা, ৪ জন ছাত্রের ভর্তি ফি, ৩০ জন ছাত্রের শিক্ষা উপকরণ ও ১০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!