BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৭ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই – বিভাগীয় কমিশনার

৩৭ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই – বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আমরা বলে থাকি, খেলাধুলাই আমাদের প্রাণ। আমাদের তরুণদের এগিয়ে যাওয়া এবং সুষ্ঠু সুন্দর একটি সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শনিবার (১০ জানুয়ারি) সকাল দশ’টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এছাড়াও তিনি বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতিবছর এই ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে, যেখানে আমাদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭তম আসর আরও সুন্দর এবং বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমাদের সবারই খুব ভালো লাগছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা আশা করছি, আজকের এই প্রতিযোগিতা শুধু যেন প্রতিযোগিতা হয়। খেলাকে আমরা খেলা হিসেবে নেব, কোনো রকম মতপার্থক্য না হয়। এখান থেকে আমাদের বন্ধুত্বের যে বন্ধন তৈরি হবে, তা আগামী দিনের পথচলায় সহযোগিতা করবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) (যুগ্ম-সচিব) মো. রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) ড. চিত্রলেখা নাজনীন, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদ, রাজশাহী বিভাগের আট জেলার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার শুরুতেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। রাজশাহী বিভাগের ৮ জেলাসহ মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করে। ৩৭ ইভেন্টে মোট ৩০৬ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক