BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ নাসিম আখতার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. মোঃ আসেম আলী, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ মামুন আর রশিদ, রাজশাহী সিভিল সার্জন ডা. রাজিউল করিম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুব উল আলম চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ মোঃ কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডাঃ মোঃ রেজাউর রহমান মিল্টন।

সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

রাসিকের ফুড এ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাসিকের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্ম দিবসে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশু সহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্রসহ ৬টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে শেষ চারে পিএসজি রাজশাহী কলেজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদ্যাপিত রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার ‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে : তথ্য উপদেষ্টা জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই : রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ বিলীন হচ্ছে লোহাগাড়ার টিলা ও পাহাড়!