BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানার শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৫০ জনের চোখের ছানির অপারেশন করা হবে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও বিন্যামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক