BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাদ বদলে চিংড়ি পোলাওয়ের বিটিসি রেসিপি

স্বাদ বদলে চিংড়ি পোলাওয়ের বিটিসি রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক: অফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন চিংড়ি পোলাও।

আপনাদের জন্য চিংড়ি পোলাওয়ের সহজ বিটিসি রেসিপি।

উপকরণ:

বড় চিংড়ি মাছ ৬/৭টা, পোলাওয়ের চাউল ৫০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, টক দই ৪ টেবিল চামচ, লবন স্বাদমতো

চিনি ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ,পেঁয়াজ কুচি ২ কাপ, জাফরান সামান্য পরিমাণ, কাঁচা মরিচ ৮/১০টা, ঘি ১ টেবিল চামচ।

প্রণালি:

হাড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনির ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। পরে আদা ও রসুন বাটা, টক দই, লবন, চিনি, কাচা মরিচ দিয়ে কষিয়ে নিন। তারপর চিংড়ি মাছ দিয়ে ৩ মিনিট রান্না করে উঠিয়ে রাখুন। অন্য বাটিতে এবার সেই মসলায় পানি দিন পরিমানমতো। পানি ফুটে উঠলে চাউল দিন। ঢাকনা সহ রান্না করুন ১০/১২ মিনিট। এবার ঢাকনা উঠিয়ে চিংড়ি মাছ,জাফরান,ঘি দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দমে রাখুন আরও ১০/১২ মিনিট। সিদ্ধ হলে নামিয়ে নিন। তৈরী হয়ে গেল চিংড়ি পোলাও। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!