বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টারে এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খাঁন।
বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে ও ভাঙ্গাবাড়ী ৩ নং ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ড ও বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ১৬০ জন তাঁতীর মাঝে এ রাসায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়।
এসময় সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১৩২ জনের মাঝে ১০১৭৫০০ কেজি ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ২৮ জনের তাঁতীদের মাঝে ৩৮৫০০০ কেজি রাসায়নিক কেমিক্যাল বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাঁত সমিতির ট্যাগ অফিসার (অপারেশন) মনজুরুল ইসলাম, ট্যাগ অফিসার (রক্ষণাবেক্ষন) সাইফুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম, সমিতির কর্মকর্তা আরিফ বিল্লাহ আল মামুন প্রমূখ।
এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের রং ও রাসায়নিক কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা।
তারা বলেন, সরকার তাঁতিদের দিকে এভাবে সু-নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রাণ ফিরে পাবে বলে তারা প্রত্যাশা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #















