BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

সিংড়ায় নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার মোঃ জাহাঙ্গীর আলম এর দুই শিশু পুত্র মোঃ মোস্তাাকিম হোসেন (৯) ও মোঃ জাবের হোসেন (৭) তাদের বাড়ির পশ্চিমে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরার সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভিতর ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিস্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও ২টি ব্রাশ পায়। এরপর তারা বাড়িতে নিয়ে এসে পরিবারকে জানালে থানায় খবর দেয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে, দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো