সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৭টায় সান্তাহারস্থ সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, তিনি এলাকার উন্নয়নে এবং এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজি, মাদক দুর করার বিষয়ে সাংবাদিক সহযোগীতা কামনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এলাকার দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন তা মেনে এলাকার সকল কাজ সম্পন্ন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সান্তাহার প্রেসক্লাবে সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হাজেুজ্জামান, জিআরএম শাহাজাহান, খায়রুল ইসলাম, আবুবক্কর সিদ্দীক, গোলাম রব্বানী, রবিউল ইসলাম, বুলবুল আহম্মেদ, নয়ন হোসেন, রাকিবুল হাসান প্রমুখ।
এর আগে সান্তাহার প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। #















