BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাগরে অভিযান: অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

সাগরে অভিযান: অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: সাগরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় গুলিবিদ্ধ এক ডাকাতের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তাদের মধ্যে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। তার নাম মো. আনিস (৪০)।’

পরবর্তীতে বোটটিকে আটক করে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সিয়াম-উল-হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক