BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্রপথে মালয়েশিয়া পাচার: বন্দি নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার, আটক-৫

সমুদ্রপথে মালয়েশিয়া পাচার: বন্দি নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার, আটক-৫

কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে পেয়ে শুক্রবার ভোরে কোস্টগার্ডের ৫টি স্টেশনের বিশেষ টিম ও জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান শুরু করে।

অভিযানে সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের সিঙ্গাপুরের প্রচলিত খাতের বাইরেও বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জাতিসংঘে সভাপতি পদে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী যুক্তরাজ্য টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস ভারতের কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্য কে আটক আদমদীঘিতে বাংলা নববর্ষ উযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা টাঙ্গাইলে ইয়াবা-গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক সেবনের সময় ৩ জনকে কারাদণ্ড