BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা (এমপি) জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্যরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ‍পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আমরা দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি সাহেব আমরাও তাদের (সংরক্ষিত নারী সদস্যগণ) সঙ্গে এসেছি এবং তাদেরকে সমর্থন করেছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, জাতীয় সংসদে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন।’

এর আগে বেলা ১টায় বিএনপির মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারী সংসদ সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন।

সংসদে ৫০ সংরক্ষিত আসনে বিএনপি জোট থেকে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। গতকাল রাতে তারা শপথ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী