BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন, গুলি সহ পুলিশের সরঞ্জাম শাহরাস্তিত থেকে উদ্ধার, আটক-২

লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন, গুলি সহ পুলিশের সরঞ্জাম শাহরাস্তিত থেকে উদ্ধার, আটক-২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন বেপারী বাড়ি প্রকাশ হানার বাড়ির আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ওই ঘটনায় আলমগীর হোসেনের পুত্র ফয়সাল হোসেন শাকিল (২১) ও স্ত্রী লাভলী বেগমকে (৩৮) আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা ফয়সালকে সন্দেহ করে তাদের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরো সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম গুলো ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার খিলক্ষেত থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ লুৎফর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আঃ হাই ও অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান