BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ভারতীয় গাঁজাসহ নারী আটক

লালমনিরহাটে ভারতীয় গাঁজাসহ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে সদর উপজেলার কর্ণপুর মাঠেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের রুবিনা খাতুন (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক নারীকে তল্লাশি করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি, ‘বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী