নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতির ইঙ্গিত দিচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
এ সময় চিকিৎসা শেষে ২৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।
এদিকে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















