BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবিতে বহ্নিশিখার উদ্যোগে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু

রাবিতে বহ্নিশিখার উদ্যোগে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন বহ্নিশিখা’র উদ্যোগে তৃতীয় বারের মতো আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের সূচনা করা হয়।

আয়োজকরা জানান, নারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভৃমিকা রাখবে।

আগামী সাত দিনব্যাপী চলবে এই কার্যক্রমে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা আত্মরক্ষার ব্যবহারিক কৌশল, ঝুঁকি চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক প্রতিরোধ সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভৃমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো