BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর ২৮ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে রাবি জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের গণসংযোগ

রাজশাহী নগরীর ২৮ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে রাবি জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৮ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ।

বৃহস্পতিবার সকালে পরিষদের উদ্যোগে ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে এই ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতারা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

উক্ত গণসংযোগে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রচারণায় অংশ নেয় জিয়া স্মৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সাধারণ জনতা স্বতঃস্ফ‚র্তভাবে এই প্রচারণায় অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা ২৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে রায় দেওয়ার অনুরোধ জানান। প্রচারণাকালে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপ লক্ষ্য করা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৯ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি-১৩২ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের