BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নবাগত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম ও সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সদ্য সাবেক সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং অন্যান্য সদস্য এবং কর্মচারীগন।

এ সময় সাবেক সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন দায়িত্ব পেয়ে সুনামের সাথে সংস্থার খেলাধুলাসহ সকল কার্যক্রম পরিচালন সুষ্ঠুভাবে পালন করার চেস্টা  করেছি।

নবাগত সদস্য সচিব সবকিছু মাথায় রেখে সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সদস্য মোঃ মুরাদুজ্জামান এলান এর সভাপতিত্বে নবাগত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম বলেন সরকার আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা গঠনতন্ত্র অনুযায়ী দেই গুরু দায়িত্ব সকলের পরামর্শ নিয়ে যথাযথভাবে পালন করার চেস্টা করবো বলে তিনি মতামত ব্যক্ত করেন ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্য কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের পক্ষ থেকে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খোকা, যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম জাহাঙ্গীর রতন ও বীর মুক্তিযোদ্ধা মিন্নাত আলী অ্যাডহক কমিটির নবাগত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুসহ সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ও অবহেলিত ক্রীড়াঙ্গনকে গতিশিল করার জন্য আহবান জানান তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী