BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে আগামী রোববার (৩০ নভেম্বর)। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এ সমাবেশ হবে। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরের কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

তিনি জানান, রাজশাহী মহানগর ছাড়া বিভাগের অন্য সাত জেলার জামায়াতের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। একই সঙ্গে অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মীরাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘সরকার শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি দিতে চাচ্ছে। আমরা নিম্নকক্ষেও পিআর চাচ্ছি। বিভিন্ন স্তরের প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে, তাদের নতুন মানুষ চায় সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। কিন্তু নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হলে অতীতের মতোই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো