BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মতিহার থানার কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল ১০ মে ২০২৬ তারিখে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন্দের ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি মতিহার থানা এলাকার কাজলার বাসিন্দা এবং নাজিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার এলাকায় চুরির অভিযোগে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরির সন্দেহে তুষারকে আটক করে কয়েকজন যুবক একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর প্রকাশ্যে তাকে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে।

ভিডিওতে দেখা যায়, দুই যুবক মিলে তাকে অন্তত ১৪টি আঘাত করে। এর মধ্যে ১৩টি আঘাত তার শরীরের নিচের অংশে করা হয়, যাতে গুরুতর জখম হন তিনি। মারধরের একপর্যায়ে তুষার “হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া” বলে চিৎকার করে আকুতি জানালেও অভিযুক্তদের মন গলাতে পারেনি তুষার।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নেটিজেনরা কমেন্টে বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী