BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপির বিশেষ আভিযানিক দলের অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত পেনে ২টায় মতিহার থানার দাসমারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক ব্যবসায়ী দাসমারী এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সেখানে পৌঁছালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা একটি মোটরসাইকেল ফেলে রেখে অন্ধকারে গ্রামের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ১টি, ১৫০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার হয়েছে।

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো