BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু মোবাইল মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে তিন ছিনতাইকারী গ্রেফতার; চাকু মোবাইল মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮), ও মো. শাকিল শেখ (৩০), তারা সবাই রাজপাড়া থানার বাসিন্দা।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, চন্দ্রিমা থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার আকাশ ও বিপ্লবকে রাজপাড়া থানার আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকরা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গত ২৯ নভেম্বর ভোরে শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীকে ছিনতাইকারীরা মোবাইল, টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজনই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং মামলার বাদী জব্দকৃত মালামাল শনাক্ত করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদক-সহ একাধিক মামলা রয়েছে।

বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো