BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপির কাটাখালী থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে আরএমপির কাটাখালী থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: জাকারিয়া (৩৩), মো: রাব্বি মিয়া (২৬) ও মো: লিটন মিয়া (৩১)। জাকারিয়া রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে; রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে।

গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত পৌনে ১০টায় আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরীর তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম কাটাখালী থানার বেলঘরিয়া বাদলের মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার অপরাধে জাকারিয়া, রাব্বি ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ০১ সেট তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক