BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ

রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অপরাহ্নের নৃত্য শিরোনামে এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩মে) সন্ধ্যায় বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখার আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল। অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন ছোটন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি কাবেরী সরকার।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৃত্যশিল্পী সোনিয়া পাল ওলি।

অনুষ্ঠানের অপরাহ্নের নৃত্য পর্বে স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ এবং রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী। এছাড়াও শতাধিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আলোর পদযাত্রী গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে নৃত্যচর্চায় উৎসাহিত করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী