BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন-রাশিয়া দখল করতে পারে : ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইউরোপ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে না নিলে চীন বা রাশিয়া গ্রিনল্যান্ড ‘দখল’ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি গ্রিনল্যান্ড না নেই, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করবে এবং আমি তা হতে দেব না।’

তিনি বলেন, ‘যে কোনোভাবে হোক, আমাদের গ্রিনল্যান্ড থাকবেই।’ তার মতে, দ্বীপটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি সম্পাদনই ‘সহজ’ বিকল্প।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বলে আসছেন। প্রথম মেয়াদে তিনি দ্বীপটি কেনার প্রস্তাব করেছিলেন এবং ২০২৫ সালের মার্চ মাসে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন, অঞ্চলটি সংযুক্ত করা যেতে পারে।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫১ সালে ন্যাটো জোট ছাড়াও দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির অধীনে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য আগ্রাসন থেকে দ্বীপটিকে ‘রক্ষা করার’ দায়িত্ব নেয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক