BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যানসিটিকে হারিয়ে নিউক্যাসলের চমক

ম্যানসিটিকে হারিয়ে নিউক্যাসলের চমক

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বড় অঘটনের ঘটিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। শনিবার (২২ নভেম্বর) রাতে সেন্ট জেমস পার্কে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছেতারা।

নিউক্যাসলের হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনেছেন হার্ভে বার্নস।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৬৪ মিনিটে হার্ভে বার্নসের জোরালো শটে ডেডলক ভাঙে নিউক্যাসল।

তবে দ্রুতই ম্যাচে ফিরে ম্যানসিটি। ম্যাচের ৬৮ মিনিটে রুবেন দিয়াসের শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতায় ফেরে সিটি। কিন্তু সিটির এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলকে আবারও লিড এনে দেন বার্নস।

গত ২০ বছরে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটি নিউক্যাসলের মাত্র দ্বিতীয় জয়। এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। অন্যদিকে, ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ম্যানচেস্টার সিটি। এই হারে শিরোপা জয়ের থেকে কিছুটা পিছিয়ে পড়লো পেপ গার্দিওয়ালার শিষ্যরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো