BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গিয়াসনগর শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীতদিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আলিনুর ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপভ্যান চালক পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত তিন জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো