BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জ কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলার ও পৌর কৃষক দলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. জয়নাল আবেদিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর কৃষক দলের সভাপতি ইব্রাহিম হাওলাদার, সাধারণ সম্পাদক এইচ এম অহিদুজ্জামান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাদিক শিকদার। সভায় ১৬টি ইউনিয়ন ও পৌরসভা কৃষক দলের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের কৃষকদের সর্বপ্রথম উন্নয়নের কথা ভেবে কৃষি যন্ত্রাংশসহ বিভিন্ন উপকরণ দিয়েছেন। তারই উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় কৃষকদের কথা তুলে ধরেছেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলকে সুসংগঠিত করার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো